রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন : ব্যারিস্টার কায়সার কামাল দেড় মাসের ছুটিতে যাচ্ছে সকল মাদরাসা কলমাকান্দায় জুলাই যোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

এই মাত্র পাওয়া

ঈদে ১২ দিন ২৪ ঘণ্টা ফিলিং স্টেশন খোলা

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২২৮ পঠিত

দিগন্ত ডেক্স : ঈদের আগে পাঁচ দিন ও পরে সাত দিন ২৪ ঘণ্টা ফিলিং স্টেশন খোলা থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে ঈদে ভোগান্তি কমাতে ঢাকার প্রবেশ পথে বিশেষ নজরদারি রাখতে হাইওয়ে পুলিশ ও বিআরটিএকে নির্দেশনা দিয়েছেন তিনি।

আজ রোববার (৯ এপ্রিল) দুপুরে বনানীর বিআরটিএ প্রধান কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সড়ক/মহাসড়কে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নে করতে আয়োজিত এক সভায় তিনি এ কথা জানান।

গাজীপুর বিআরটি প্রকল্পকে ভোগান্তির অন্যতম স্থান উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিআরটি প্রকল্প শেষ হওয়ার কথা বললেও শেষ হয় না। এতে মানুষের ভোগান্তি হচ্ছে। এ ছাড়া বিদেশগামীরা অনেক সময় বিমানের ফ্লাইট মিস করছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে দায়িত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, যার যার যে দায়িত্ব তিনি সেভাবে পালন করুন। এটা হলো আপনাদের কাছে আমার অনুরোধ।

তিনি বলেন, সবচেয়ে বড় ঘাটতি আমাদের শৃঙ্খলার। সড়কে সেটা কার্যকর হয়নি। পরিবহনেও হয়নি। আরও অনেক জায়গায় ছয় লেন বা আট লেন করার পরিকল্পনা আছে। তবে ডিসিপ্লিন কীভাবে কার্যকর করতে পারা যাবে সেটাই সবচেয়ে চ্যালেঞ্জ। ডিসিপ্লিন থাকলে যানজট ও দুর্ঘটনা কমবে। এখন গতানুগতিক একটা মিটিং করে ও বক্তব্য দিয়ে যদি মনে হয় দায়িত্ব শেষ হয়ে গেছে… তাহলে শৃঙ্খলা ফেরানো যাবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com