বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসির চূড়ান্ত সূচি প্রকাশ, আছে যেসব নির্দেশনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে, দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ দুর্গাপুর ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল স্কুলের চারপাশ এক কিলোমিটার পর্যন্ত কীটনাশকমুক্ত রাখার দাবী শিক্ষকদের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসুচী মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন দুজন, কে পেলেন কোন মন্ত্রণালয়? দুর্গাপুরে নিজ ঘরেই মাদক সেবনের আসর, ৩ জনের সাজা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি আবেদন শুরু ৫ এপ্রিল

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৩৫৩ পঠিত

দিগন্ত ডেক্স : জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি আবেদন ৫ এপ্রিল শুরু হচ্ছে। আজ সোমবার (১৩ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর এ তথ্য জানায়।

বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোয় ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন আগামী ৫ এপ্রিল থেকে শুরু হবে।  রোববার ১২ মার্চ গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের দফতরের কনফারেন্স হলে স্নাতক (সম্মান) ও স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি কার্যক্রমের অনলাইনে আবেদন গ্রহণ চলবে ৮ মে পর্যন্ত। প্রথম মেধা তালিকায় ভর্তি কার্যক্রম চলবে ১৭ মে থেকে ৩১ মে পর্যন্ত। আগামী ১ জুন থেকে এই শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com