শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক-শিক্ষার্থীদের অনুদানের আবেদন শুরু “বেগম খালেদা জিয়া মহান স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম মহিলাবন্দী ছিলেন” – ব্যারিস্টার কায়সার কামাল জোটে নয়, এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বিএনপি ক্ষমতায় গেলে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবে ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে ৬ দিনের ছুটি ভোটের মাঠে আগে-পরে আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল বিএনপি সব সময় আলেম ওলামাদের ঢাল হিসেবে রয়েছে -ব্যারিস্টার কায়সার কামাল পল্লবীতে বিদেশি অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেপ্তার ভারতীয় ব্যাটালিয়ন পুলিশের হাতে বাংলাদেশি ছয় চোরাকারবারি আটক

এই মাত্র পাওয়া

কার্ডের মাধ্যমে চাল-আটা বিক্রির নির্দেশ : প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৬ পঠিত

দিগন্ত ডেক্স : অনিয়ম রোধে কার্ডের মাধ্যমে ওএমএসের চাল ও আটা বিক্রির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন।

পরে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, ওএমএস ব্যবস্থাপনার ঘাটতি সরকারের নজরে এসেছে। এই ঘাটতির উন্নতি করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি কার্ডের মাধ্যমে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।

এই কার্ড কীভাবে হবে সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বসে ঠিক করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com