রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

৯১ দিনে কুরআনের হাফেজ ৬ বছরের শিশু

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৪১৬ পঠিত

ডেস্ক নিউজ : ৯১ দিনে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেছে আবদুর রহমান মিয়াজী নামের ৬ বছরের এক শিশু। সে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের জোরপুনী মধ্যপাড়া মিয়াজী বাড়ির ফরহাদ মিয়াজীর ছেলে। রাজধানীর খিলক্ষেত এলাকার আল-ইন্তেফাদাহ্ ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে হিফজ শেষ করে সে।

সোমবার (৭ এপ্রিল) বিকালে জোরপুনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাধাইয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ওই হাফেজকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তার হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন প্রধান অতিথি চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। প্রধান অতিথি ব্যক্তিগত তহবিল থেকে হাফেজ ছাত্রকে পুরস্কার হিসেবে নগদ ১০ হাজার টাকা তুলে দেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ, উপজেলা যুবদল আহ্বায়ক মাওলানা আবুল খায়ের। মাধাইয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক দল আহ্বায়ক আবুল খায়ের মৃধার সঞ্চালনায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহজাহান সাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পী, দোল্লাই নবাবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, মাধাইয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মো. অলিউল্লাহ কোম্পানি। 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com