শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন : প্রধানমন্ত্রী দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত অক্টোবরেই চালু হবে ৫টি শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী মাদককে বিদায় জানাতে দুর্গাপুরে নাইট মিনি-ফুটবল টুর্নামেন্ট এলএনজি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ শুরু, শিগগির কাটবে সংকট মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরো ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫ ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে, ২৪ ঘণ্টা বিদ্যুৎ পেতে হাসপাতালে সোলার প্যানেল স্থাপন ২ শিশুকে হত্যার পর পৃথক স্থানে মরদেহ ফেলে দিলেন বাবা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা

সৌদি আরবে বিরল শিলাবৃষ্টি

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৩৩৫ পঠিত

দিগন্ত ডেক্স : মরু আবহাওয়ার দেশ সৌদি আরবের বিভিন্ন অংশে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। আকস্মিক এই বৃষ্টিতে ব্যাপকভাবে উচ্ছ্বসিত দেশটির বাসিন্দারা।

স্থানীয় সময় বৃহস্পতিবার ঘটেছে এ ঘটনা। স্টর্ম সেন্টার নামের একটি আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও মাইক্রোব্লগিং সাইট টুইটারে টুইট করা একাধিক ভিডিওতে দেখো গেছে, লালচে খয়েরি রঙের মরুভূমি ছেয়ে গেছে অসংখ্য ছোট ছোট শিলার টুকরোয়, আর মরুভূমির মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে বালু ও কাদামাখা বৃষ্টি পানির ছোটো ছোটো ধারা।

স্টর্ম সেন্টারের টুইট করা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, দুজন ব্যক্তি সেই বৃষ্টিতে নেমে উচ্ছ্বাস করছেন, শিলার টুকরোগুলো সংগ্রহ করে ক্যামেরার সামনে তুলে ধরছেন। তাদের একজনের নাম জানা গেছে ফাহাদ মুহম্মদ।

মরু আবহাওয়ার কারণে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সৌদি আরবে বৃষ্টিপাত খুবই বিরল।  দেশটির উপকূলীয় শহর জেদ্দায় মাঝে মাঝে বৃষ্টিপাত হয়, বাকি অঞ্চল অনেকটা শুষ্ক থাকে। দেশটিতে এমন অঞ্চল অনেক রয়েছে, যেখানে বছরের পর বছর বৃষ্টিপাত হয় না বা হলেও খুব কম।

তবে কয়েক দিন ধরে সৌদি আরবের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হচ্ছে। গত ১০ এপ্রিল মক্কায় কয়েক ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বৃষ্টির ভিডিও ভাইরালও হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com