সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার দুই জেলায় নতুন ইপিজেড, তিন জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে সরকার দুর্গাপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালিত নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের কর প্রত্যাহার করা হয়েছে : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকার উদ্যোগে দুই হাত হারানো নূরুল আমিন পেলেন নতুন ঘর দুর্গাপুরে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলমাকান্দায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীতে সৃজনশীলতার ঝলক ১৫ টাকা দরে প্রতিমাসে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার দুর্গাপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত

দুর্গাপুরের যুবককে গলা কেটে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৮৪৪ পঠিত


দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে সেলুন থেকে এক পোশাক শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা মধ্যপাড়া এলাকা থেকে ওই লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত আবু সাঈদ নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আলমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি টেক্সটাইল শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানায়, মাওনা মধ্যপাড়া এলাকায় এক্সিকিউটিভ গ্রিন টেক্সটাইল পোশাক কারখানার সামনে ১৫ দিন আগে দোতলা একটি ভবনের দ্বিতীয় তলায় সেলুনের দোকান শুরু করেন খলিলুর রহমান। তাঁর সঙ্গে আবু সাঈদের পূর্বপরিচয় ও বন্ধুত্ব ছিল। নিহত আবু সাঈদ মাওনা মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ঘটনার পর সেলুনের মালিক খলিলুর রহমান তাঁর দোকান থেকে পালিয়ে যান।

পুলিশ সুত্রে জানা যায়, গতকাল রাত ১২টার দিকে খলিলুর রহমান তার সেলুন থেকে দৌড়ে বের হয়ে যান। বিষয়টি দেখে কয়েকজন মিলে ওই সেলুনে গিয়ে আবু সাঈদের মরদেহ ও একটি রক্তমাখা ছুরি সেলুনের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আবু সাঈদের মরদেহ ও ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাঁর গলা অনেকটাই কাটা ছিল। এ ঘটনায় নিহত ব্যক্তির স্বজনেরা মামলার প্রস্ততি নিচ্ছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যপারে কাউকে ছাড় দেয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com