শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

জামিন পেলেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৩১৩ পঠিত

দিগন্ত ডেক্স : রাজধানীর রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কারাগারে আটক থাকা প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে ২০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (৩ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত এ আদেশ দেন। এর আগে তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বিষয়টি জানিয়েছেন।

এ মামলায় পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত শামসুজ্জামানকে জামিন দেওয়া হয়েছে বলে জানান আইনজীবী প্রশান্ত কুমার।

গত ৩০ মার্চ শামসুজ্জামানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার পরিদর্শক আবু আনছার। এ সময় আসামিপক্ষে তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ২৯ মার্চ আবদুল মশিউর মালেক নামের এক আইনজীবী বাদী হয়ে রমনা থানায় মামলাটি করেন। এ মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী একজন ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। এ মামলায় মতিউর রহমান উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com