সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার দুই জেলায় নতুন ইপিজেড, তিন জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে সরকার দুর্গাপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালিত নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের কর প্রত্যাহার করা হয়েছে : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকার উদ্যোগে দুই হাত হারানো নূরুল আমিন পেলেন নতুন ঘর দুর্গাপুরে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলমাকান্দায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীতে সৃজনশীলতার ঝলক ১৫ টাকা দরে প্রতিমাসে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার দুর্গাপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত

টানা তিনদিন ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, সতর্কতার পরামর্শ

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৩ পঠিত

দিগন্ত ডেক্স : দেশে আবারও বাড়ছে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ। করোনার ওমিক্রন ধরনের নতুন উপধরন জেএন.১ বিশ্বজুড়ে এ সংক্রমণ ছড়াচ্ছে। টানা তিনদিন ঊর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ। তবে দৈনিক সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের (৫ ফেব্রুয়ারি) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৭ হাজার ৩৪৮ জনে। এ সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৮২ জন অপরিবর্তিত রয়েছে।

এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৫৩৯ জন। এর আগে, গত শনিবার (৩ ফেব্রুয়ারি) করোনাভাইরাসে কারও মৃত্যু না হলেও ২৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ ছাড়া গতকাল রোববার ৩৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এদিনও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com