শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :

স্কুলের চারপাশ এক কিলোমিটার পর্যন্ত কীটনাশকমুক্ত রাখার দাবী শিক্ষকদের

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৪ পঠিত

নেত্রকোনা প্রতিনিধি : ঝুঁকিপূর্ণ কীটনাশক ও বালাইনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহারে আজ বিপর্যস্ত আমাদের কৃষিফসল, মাটি, পানি ও সমগ্র পরিবেশ। এর বিষাক্ত প্রভাবে বাড়ছে ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধি, যা সবচেয়ে বেশি ঝুঁকিতে ফেলছে আমাদের শিশুদের। বিষমুক্ত নিরাপদ ভবিষ্যতের দাবি এবং আগামী প্রজন্মকে রক্ষায় এবার মাঠে নেমেছে কোমল মতি শিক্ষার্থীরা।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান‘বারসিক’ এর সহযোগিতায় গ্রিন কোয়ালিশন কমিটির আয়োজনে শুরু হয়েছে বিশেষ বিদ্যালয় ক্যাম্পেইন। এই প্রচারণারমূল লক্ষ্য শিক্ষা প্রতিষ্ঠানের চারপাশে অন্তত ১ কিলোমিটার এলাকার মধ্যে সব ধরনের ক্ষতিকর কীটনাশক ব্যবহার পুরোপুরি বন্ধ করা।

এর অংশ হিসেবে নেত্রকোনার কাইলাটি হাজি আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক ব্যতিক্রমী ও প্রাণবন্ত সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। এসময় শিক্ষার্থীরা হাতে তৈরি বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্কুলের ১ কিলোমিটার সীমানার ভেতরে কীটনাশক প্রয়োগ না করার জন্য স্থানীয় কৃষক ও সর্বস্তরের মানুষের কাছে জোর আহ্বান জানায়। রাসায়নিক বিষের প্রভাবমুক্ত পরিবেশে বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করা।

বিদ্যালয় ভিত্তিক নিরাপত্তা বলয় পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানের ১ কিলোমিটার এলাকা কে পুরোপুরি‘ কীটনাশকমুক্ত অঞ্চল’ হিসেবে ঘোষণাকরা। ক্ষতিকর বালাইনাশকের পরিবর্তে পরিবেশবান্ধব ও জৈব কৃষিপদ্ধতির ব্যবহার বাড়ানো। মাটি ও পানির গুণাগুণ ধরে রেখে ক্যান্সারের মতো দূরারোগ্য ব্যাধি থেকে আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখার দাবী জানানো হয়।

এসময় স্কুলের প্রধান শিক্ষক, স্থানীয় অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীসহ স্থানীয়গন্যমান্য ব্যক্তি, স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com