মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৫ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার শিমুলতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পরিচালিত অভিযানে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। পরবর্তিতে এ কাজে জড়িত থাকার অভিযোগে শফিউদ্দিন সোহাগ (৩৭) ও এনামুল হক (২১) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের অপরাধের মাত্রা আমলে নিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং শফিউদ্দিন সোহাগকে ১ লাখ টাকা এবং এনামুল হককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অবৈধভাবে বালু উত্তোলন রোধে এ অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি কৃষিজমি, সড়ক ও আশপাশের জনবসতি ক্ষতির মুখে পড়ছে। এসব অবৈধ কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

এ নিয়ে সহকারী কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান বলেন, জনস্বার্থে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। আইন অমান্য করে উপজেলার যে কোন ঘাট বা অন্যান্য পয়েন্ট থেকে বালু-মাটি উত্তোলন করবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com