বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

২০২৭ সালের এসএসসির সূচি পরিবর্তন হতে পারে

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৯ পঠিত

দিগন্ত ডেক্স : পবিত্র রমজান মাসে বিবেচনায় নিয়ে অংশীজনের সঙ্গে আলোচনা সাপেক্ষে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ এগিয়ে আনা হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্ত নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এ প্রেক্ষিতে অংশীজনরা চাইলে পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান শিক্ষামন্ত্রী।

আ ন ম এহছানুল হক মিলন  বলেন, ‘২০২৭ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার সিদ্ধান্ত অংশীজনের সঙ্গে আলোচনা করেই নেয়া হয়েছিলো।  এখন পরীক্ষার সময় এগিয়ে আনার কারণে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় সমালোচনা হচ্ছে। প্রয়োজনে ফের অংশীজনের সঙ্গে আলোচনায় বসা হবে। এসময় ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতেও আবার পরিবর্তন আনা যাবে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা এসএসসি পরীক্ষা নিয়ে জনসাধারণের মতামত নিতে আবার বসতে পারি। রোজার কারণে একমাস এগিয়ে আসছে এ পরীক্ষা। তা না হলে আমরা তো চেয়েছিলাম ফেব্রুয়ারির শেষ সপ্তাহে করতে। এখন আবার সবাই বলছে রোজার পরে শেষ করতে।’

তিনি বলেন,‘আলোচনার মধ্য দিয়েই সব ঠিক হবে। জনসাধারণের মতামতের পাশাপাশি শিক্ষার্থীদের কারিকুলাম ও সিলেবাসও কাভার হতে হবে। এছাড়া তো এক্সাম হতে পারে না।’ 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com