বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

কলমাকান্দায় বিজ্ঞান মেলা শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩৩ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা।

বুধবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। মেলার আয়োজনে সহযোগিতা করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তত্ত্বাবধানে রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মিকাইল ইসলাম। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কণিকা সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ নূরে আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চান মিয়া, লেংগুড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, কলমাকান্দা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি এম. আলমগীর তালুকদার এবং কলমাকান্দা প্রেসক্লাবের সহ-সভাপতি এনামুল হক তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তাধারা তরুণ প্রজন্মকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তোলে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা তৈরি এবং সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেলায় উপজেলার বিভিন্ন উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের মোট ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। প্রতিটি স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর ধারণা ও বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করছে, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে।

আয়োজকরা জানান, এ মেলার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক একটি প্রগতিশীল সমাজ গঠনে অনুপ্রেরণা জোগানোই মূল লক্ষ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com