বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

দুর্গাপুরে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১০ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘শান্তির পথে হাত ধরি, সম্প্রীতির সমাজ গড়ি’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা বিরিশিরি ওয়াইডাব্লিউসিএ‘র আয়োজনে, ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় এক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে ওয়াইডাব্লিউসিএ‘র সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, বিরিশিরি ওয়াইডাব্লিউসিএ‘র সাধারণ সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা। এ সময় অন্যদের মাঝে, ওয়াইডাব্লিউসিএ বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার পুরবী তালুকদার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিছিল, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, ডনবসকো কলেজের প্রিন্সিপাল রুমন রাংসা, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, এডভোকেট মানেশ সাহা, পুলক বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবক ড. অঞ্জন চিছাম, কুদ্দুস আকঞ্জি, প্রধান শিক্ষক বীরেশ্বর চক্রবর্ত্তী, বাসন্তী রানী সাহা, লুদিয়া মালঞ্চ রেমা, ইন্সট্রাক্টর তিথি সাহা, ওয়াইএমসিএ‘র সাধারণ সম্পাদিক সায়মন এন্থনী সাংমা, ওয়াইডাব্লিউসিএর মাঠ পর্যায়ের ভলান্টিয়ারগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিরিশিরি ওয়াইডাব্লিউসিএ‘র প্রোগ্রাম সেক্রেটারী শারদী মৌরশী ঘাগ্রা।

আলোচনায় বক্তারা বলেন, হাজার হাজার বছর ধরে আমরা সকল ধর্মের লোক একসাথে বসবাস করি। এক ধর্মের লোক অন্য ধর্মের অনুষ্ঠানে যাই। আমরা চেষ্টা করি, কোনো ধর্মের লোকের প্রতি অন্যায় যেন কোন প্রকার অন্যায় না হয়। আমাদের যদি ৫ জন বন্ধু থাকে, সেখানে অন্তত একজন অন্য ধর্মের লোক থাকে। আর এটাই বাংলাদেশের ঐতিহ্য। ধর্মীয় সম্প্রীতিটা আমাদের ঐতিহ্য। এভাবে আমরা আমাদের ঐতিহ্য বজায় রাখি।

আমাদের সম্প্রীতিকে অনেকেই নষ্ট করতে চায়। হয়তো আমরা সচেতন বলে বড় ধরনের সংঘাত এড়িয়ে যেতে পারি। কিন্তু অনেকে স্বার্থ হাসিলের জন্য ধর্মকে ব্যবহার করতে চায়। বিশেষ করে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ। সবার ঘরে ঘরে এটা ব্যবহার হয়ে থাকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোন বড় ঘটনা ঘটানো সম্ভব হয়। গুজব ছড়িয়ে দিয়েও সংঘাত তৈরি করা হয়। এক্ষেত্রে আমাদের সোশ্যাল মিডিয়ার বিষয়ে আরো সতর্ক থাকতে হবে। নিজ নিজ অবস্থান থেকে আমাদের আরো সচেতন হতে হবে।

বক্তারা আরো বলেন, প্রতিটি ধর্মই শান্তি চায়। সব ধর্মে শান্তির কথা বলা আছে। কোন ধর্ম সংঘাত চায় না। পাশ্ববর্তী দেশে কি হচ্ছে তা আমাদের ভাবলে হবে না। আমাদের বিষয় আমাদেরকে ভাবতে হবে। আমরা আমাদের দেশের মানুষকে নিয়ে ভাববো। এ ক্ষেত্রে ধর্মীয় নেতা, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে এই সংলাপের আয়োজন করতে হবে।

দুর্গাপুর আমাদের নিজ এলাকা। অন্তত এই উপজেলার সম্প্রীতির বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের প্রানের দুর্গাপুরের শত শত বছরের যে ধর্মীয় সম্প্রীতি সেটা যেন বিনষ্ট না হয় সেটা আমাদেরকেই দেখতে হবে। এক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com