দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে স্বল্প সচ্ছল ও সুবিধাবঞ্চিত কিশোরীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলফ) কর্মসূচির আওতায় বিনামূল্যে সেলাই মেশিন এবং হাঁস-মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেলে ব্র্যাক দুর্গাপুর শাখা অফিস মিলনায়তনে ব্র্যাক মাইক্রোফাইনান্স উদ্দ্যেগে এ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের কিশোরীদের মাঝে এসব উপকরণ বিতরণের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং পারিবারিক আয় বৃদ্ধিতে সহায়তা করার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রিপন সাহা। বিশেষ অতিথি উপস্থিত, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, এলাকা ব্যবস্থাপক মোঃ হাসিবুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক মোঃ নেসার উদ্দিন, শাখা ব্যবস্থাপক মোঃ খাইরুল ইসলাম, ব্র্যাক কর্মকর্তা নাজমুন নাহার, কমিউনিটি অর্গানাইজার হাফসা খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, ব্র্যাক দীর্ঘদিন ধরে অত্র এলাকার দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং জীবিকাভিত্তিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় কিশোরীদের জন্য এই সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য ব্র্যাক মাঠ পর্যায়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নারীর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিশোরীদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে তারা নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। সেলাই মেশিনের মাধ্যমে কিশোরীরা ঘরে বসেই আয়ের সুযোগ তৈরি করতে পারবে এবং হাঁস-মুরগি পালন করে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। ব্র্যাকের এই মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করছে।
Leave a Reply