রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন : প্রধানমন্ত্রী দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত অক্টোবরেই চালু হবে ৫টি শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী মাদককে বিদায় জানাতে দুর্গাপুরে নাইট মিনি-ফুটবল টুর্নামেন্ট এলএনজি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ শুরু, শিগগির কাটবে সংকট মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরো ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫ ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে, ২৪ ঘণ্টা বিদ্যুৎ পেতে হাসপাতালে সোলার প্যানেল স্থাপন ২ শিশুকে হত্যার পর পৃথক স্থানে মরদেহ ফেলে দিলেন বাবা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা

দুর্গাপুরের ফায়জুল পেলেন আমিরাতের গোল্ডেন ভিসা

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৫৩৯ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বাংলাদেশী এক তরুণ উদ্যোক্তা মো.ফায়জুল আহমেদ ব্যবসায়িক সাফল্য ও অবদানের স্বীকৃতি স্বরূপ সংযুক্ত আরব আমিরাত সরকারের সম্মানসূচক ‘গোল্ডেন ভিসা’ পেয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি আমিরাতে ‘‘দার আল আহলাম, আলাম আল ইতারাত ও ব্রাদার্স টায়ারস এস্পিএস এলএলসি নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন তিনি। বুধবার (১৮ মার্চ) এক সাক্ষাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন তার পরিবার।

আমীর শাহী সরকার, ফায়জুলের ব্যবসায়িক দক্ষতা, বিনিয়োগ, আর্থিক অবদান, সততা এবং স্থায়ী কর্মকান্ড বিবেচনায় তাকে এই দীর্ঘমেয়াদি আবাসিক ভিসা প্রদান করা হয়। গোল্ডেন ভিসাধারীরা পাঁচ থেকে দশ বছর পর্যন্ত আরব আমিরাতে বসবাস, কাজ ও বিনিয়োগের সুযোগ পেয়ে থাকেন।

ফায়জুল আহমেদ এর ব্যবসা প্রতিষ্ঠান শারজাহ ও আজমানে দ্রুত বিস্তার ও পরিচিতি লাভ করে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রাহকদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছেন তিনি। দুবাইয়ের পাশাপাশি এই রেমিট্যান্স যোদ্ধা নিজ জন্মস্থান নেত্রকোনার দুর্গাপুরে ‘‘হক এন্ড সন্স এলপিজি ফিলিং স্টেশন’’ ও শেখ জায়েদ এগ্রো নামে দুইটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

ব্যবসার পাশাপাশি ফায়জুল আহমেদ বাংলাদেশি অনেক কর্মীকে তার প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। এতে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান এবং দক্ষতা বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়ছে। দুবাইয়ে দীর্ঘদিনের সুনাম ও সাফল্যের ভিত্তিতে পাওয়া এই গোল্ডেন ভিসা ব্যক্তিগত অর্জনের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের জন্যও গর্বের বিষয় হিসেবে বিবেচিত হয়েছে এবং স্থানীয় যুবসমাজ তরুণ উদ্দ্যোক্তা ফায়জুল আহমেদের এই কৃতিত্ব দেখে উদ্দ্যোক্তা হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com