শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি দুর্গাপুরের উন্নয়নেমহা-পরিকল্পনা ঘোষনা করলেন – ব্যারিস্টার কায়সার কামাল নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যায় গ্রেপ্তার ৩ ডেপুটি স্পীকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আসছে সুখবর ডেপুটি স্পীকারের সাথে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন

দুর্গাপুরে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলো পুরো এলাকা

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৫ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরে এমপি‘র মোড় এলাকায় একটি কাঠমিল থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বাসাবাড়ি, বিভিন্ন কাঠের দোকান ও পুরো এলাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ মিলের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান প্রতিবেশীরা। মুহূর্তের মাঝে মিলের ভেতরে জমানো কাঠ ও অন্যান্য দাহ্য পদার্থে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আতঙ্কিত স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দিলে, ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জানান, রাত ৩টার কিছু পর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনের তীব্রতা বেশি থাকলেও দ্রুত ব্যবস্থা নেয়ার কারণে পার্শ্ববর্তী বসতবাড়ি, কাঠের দোকানপাট সহ পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়েনি। প্রাথমিকভাবে আগুনের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় মিলের ভেতরে থাকা মূল্যবান কাঠ ও কিছু যন্ত্রপাতি পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় দোকানপাট ও মিলের আশপাশের বাসাবাড়ী গুলোতে আতঙ্ক বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com