শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি দুর্গাপুরের উন্নয়নেমহা-পরিকল্পনা ঘোষনা করলেন – ব্যারিস্টার কায়সার কামাল নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যায় গ্রেপ্তার ৩ ডেপুটি স্পীকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আসছে সুখবর ডেপুটি স্পীকারের সাথে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন

দুর্গাপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, দুই সমর্থককে জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪২ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের দুই প্রার্থীর দুই সমর্থককে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় নেত্রকোনা-১ আসনের ১১ দলীয় জোট সমর্থিত, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী গোলাম রব্বানীর ব্যানার বৈদ্যুতিক খুঁটি, দেয়াল ও গাছে টানানো হয়। এ অভিযোগে তাঁর সমর্থক হুমায়ন কবীরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে একই অভিযোগে বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের সমর্থক তাজুল ইসলামকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, নির্বাচন আচরণবিধি ২০২৪-এর ৭ (গ) ধারা লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com