মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

খালেদা জিয়ার মৃত্যুতে কলমাকান্দায় বিশেষ প্রার্থনা

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১০২ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে কলমাকান্দা রামকৃষ্ণ আশ্রমে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে কলমাকান্দা রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এতে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপুলসংখ্যক ভক্ত ও শুভানুধ্যায়ী অংশ নেন।

প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী সন্ততানন্দজী, যশোর রামকৃষ্ণ মিশন ও আশ্রমের সন্ন্যাসী স্বামী একাগ্রানন্দজী, দুর্গাপুরের কুল্লাগড়া আশ্রমের সন্ন্যাসী কাশিকানন্দজী, ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রম ও মিশনের সন্ন্যাসী কল্যাণদানন্দজী।

এছাড়া কলমাকান্দা রামকৃষ্ণ আশ্রমের সভাপতি অনুজ চক্রবর্তী, সাধারণ সম্পাদক গোপেশ সরকার, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি সুব্রত সাহা মিঠু, সাধারণ সম্পাদক মিন্টু সাহা, সারদা সংঘের সাধারণ সম্পাদক ঝুমা রানী তালুকদারসহ আশ্রম ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রায় শতাধিক ভক্তবৃন্দ প্রার্থনায় অংশগ্রহণ করেন।

প্রার্থনা সভায় বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

প্রার্থনা শেষে বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে উপস্থিত ভক্তবৃন্দ এক মিনিট নীরবতা পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com