শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার ১০ বছর বয়সেই টেলিভিশনের সংবাদ পাঠিকা আয়েশা টানা বৃষ্টি কত দিন থাকবে, জানাল অধিদপ্তর জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা : অর্থমন্ত্রী কংস নদীর ভাঙন রোধে, বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৩ পঠিত


স্টাফ রিপোর্ট: সুনামগঞ্জের তাহিরপুর আন্ত: উপজেলার শীর্ষ ইয়াবা ডিলার অপহরণ সহ একাধিক মামলার আসামি সোহাগকে দুই সহযোগি সহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গ্রেফতারকৃতদের মামলা দায়ের পুর্বক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার উওর বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও গ্রামের মৃত জালালের ছেলে সোহাগ, মোল্লাপাড়া গ্রামের আক্কল আলীর ছেলে রুয়েল,একই গ্রামের মতিউরের ছেলে নুরুজ্জামান ময়না। গ্রেফতার সোহাগ উপজেলার বাদাঘাট ইউনিয়নের প্রয়াত ইউপি চেয়ারম্যান জালালের ছেলে এবং উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক রায়হান উদ্দিন রিপনের চাচাত ভাই।

মঙ্গলবার তাহিরপুর থানার ওসি ফারুক আহম্মেদ জানান,গ্রেফতার সোহাগের বিরুদ্ধে তাহিরপুর থানায় ২০১৫ সাল থেকে ছিনতাই,হত্যাচেষ্টা, সংঘর্ষ সহ চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সে আন্ত:উপজেলার একজন শীর্ষ ইয়াবা ডিলার ও ইয়াবাসেবী।

মামলা ও প্রত্যক্ষদর্শী উপজেলার বারহাল গ্রামের আজিজুর রহমান কাউছার, মোল্লাপাড়ার খোকন, সোহালার সাজ্জাদ সহ একাধিক মানুষজন জানান, মোল্লাপাড়ায় বাদাঘাট সরকারি কলেজের পাশে বাড়িতে বসবাস করে সোহাগ ভাই যুবলীগ নেতা রিপন ও পরিবারের দাপুটে গেল এক যুগ ধরে আন্ত:উপজেলায় ইয়াবা বিক্রয় করে আসছিলো।

সোমবার দিবাগত রাতে মোল্লাপাড়ার একটি পতিত ঘরে ইয়াবা ক্রয় বিক্রয়, সেবনকালে এলাকার লোকজন তাদেরকে আটক করেন। এরপর পুলিশ আসার খবর পেয়ে সোহাগ ও তার সহযোগিরা ২ থেকে ৩’শ পিস ইয়াবা ট্যাবলেট কৌশলে টয়লেটের ভেতর ফেলে দেয়। একই সময় এলাকার লোকজনকে উল্টো মামলায় ফাঁসিয়ে দেয়া ও পরিবারের প্রভাবে মারধরের হুমকি দেয় সোহাগ।

তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ (মামলার বাদী) এসআই মনিরুজ্জামান সজল জানান, সোহাগ আন্ত:উপজেলার শীর্ষ ইয়াবা ডিলার, তাকে ও তার সহযোগিদের শতাধিক লোকজন আটকে রাখার পর পুলিশ আসার খবর পেয়ে টয়েলেটের ভেতর ইয়াবার চালান কৌশলে ফেলে দেয়।তদন্ত চলমান রয়েছে ইয়াবা কারবারে জড়িত তার অন্য সহযোগিদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com