মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের তারিখ ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান শিশু কে ধর্ষণ ও হত্যায় অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে জনতা মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুরে বিএনপির দুই-দলের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ডেপুটি স্পিকারের উদ্যোগ : দুর্গাপুরে খেলার মাঠ সংস্কার ও গোলবার স্থাপন ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন প্রকল্প দুর্গাপুরে পার্টনার ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে, আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে কৃষক স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু : ইসি

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১০৮ পঠিত

দিগন্ত ডেক্স : প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির (এইচএসপি) ষষ্ঠ থেকে দ্বাদশ ও সমমান শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অভিভাবকের জাতীয় পরিচয়পত্র দ্বারা ‘ভ্যালিডেশন’ বা যাচাই করার নির্দেশ দিয়েছে সরকার।

বুধবার (১৭ জুন) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক অফিস আদেশে দেশের সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ২০ জুনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর উপবৃত্তি বিতরণ কার্যক্রম স্থগিত হয়ে যাবে। সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যারে বিদ্যমান শিক্ষার্থীদের মধ্যে যাদের অভিভাবকের এনআইডি দ্বারা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট (বিকাশ, রকেট, নগদ, উপায়, এমক্যাশ ইত্যাদি) এখনো যাচাই করা হয়নি, তাদের তথ্য শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকে সংশোধন করতে হবে। এ লক্ষ্যে সফটওয়্যারের ‘মোবাইল ব্যাংক তথ্য আপডেট’ অপশনটি আগামী ২০ জুন পর্যন্ত উন্মুক্ত থাকবে।

নির্দেশনায় আরো বলা হয়, সফটওয়্যারে শিক্ষার্থীর অভিভাবকের যে জাতীয় পরিচয়পত্র নম্বর এন্ট্রি করা থাকবে, সেই নির্দিষ্ট এনআইডি দিয়েই শিক্ষার্থীর উপবৃত্তির সিমটি নিবন্ধিত (সিম রেজিস্ট্রেশন) হতে হবে এবং একই এনআইডি ব্যবহার করেন এমন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টটি খোলা থাকতে হবে।

উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অভিভাবকের জাতীয় পরিচয়পত্র দ্বারা ‘ভ্যালিডেশন’ করার নিয়মাবলি সংশ্লিষ্ট ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com