বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

দুর্গাপুরে বন্য হাতির আক্রমণে আদিবাসী কৃষকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৫ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বন্য হাতির আক্রমণে পার্থ রাংসা (২২) নামে এক আদিবাসী কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর সদর ইউনিয়নের ভবানীপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পার্থ ওই গ্রামের নিপসন নকরেকের ছেলে। চার সন্তানের মধ্যে পার্থ রাংসা সবার ছোট ছিলো।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বোরো ধান পাকার পর ইতোমধ্যে কৃষকেরা ধান কেটে ঘরে তুলেছেন। এ সময় খাবারের সন্ধানে বন্য হাতি প্রায়ই কৃষকদের ফসলের মাঠে নেমে ক্ষতি করছে। ফলে ফসল রক্ষায় কৃষকেরা রাত জেগে ধানক্ষেত পাহারা দিচ্ছেন। এরই সুবাদে মঙ্গলবার দিবাগত রাতে পাহারা শেষে বাড়ি ফেরার পথে পার্থ রাংসা একটি বন্য হাতির মুখোমুখি পড়ে যায়। এ সময় হাতিটি তাকে তাড়া করে শুঁড় দিয়ে আছাড় মেরে পায়ে পিষ্ট করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বাবা নিপশন নকরেক বলেন, আমার ছেলে ধান পাহারা দিতে গিয়েছিল। অন্যরা আগে চলে এলেও সে একা পিছনে আসছিল। একা পেয়ে হাতি তাকে আক্রমণ করে মেরে ফেলেছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আবেদন সাপেক্ষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্ততি চলছে।

উপজেলা বন কর্মকর্তা মজনু প্রামানিক বলেন, ঘটনাটি জানার পর ইতোমধ্যে সরেজমিন পরির্দশন করেছি, সরকারি নিয়ম অনুযায়ী নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। ওই এলাকা দিয়ে তিনটি পয়েন্টে হাতির অবস্থান রয়েছে। একা পেয়ে পার্থকে আক্রমণ করে মেরে ফেলে।

এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com