রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম, দূর্নীতি সহ্য করা হবে না : পানি সম্পদ মন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯০ পঠিত

নিজস্ব প্রতিবেদক : হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। দুর্নীতি প্রতিরোধে সরকার পাহারাদারের ভূমিকা পালন করবে । শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা,মধ্যনগর উপজেলার বিভিন্ন হাওরে বোরো ফসল রক্ষার বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের ব্রিফিংকালে সরকারের পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি উপরোক্ত কথাগুলো বলেছেন।


মন্ত্রী বলেন, অতীতে হাওরে বোরো ফসল রক্ষা বেরী বাঁধ নির্মাণ কাজে অনেক অনেক অনিয়ম ও দুর্নীতি,বরাদ্দের টাকা লুপাটের ঘটনা ঘটেছে। তবে এবার যাতে কোনো ধরনের অনিয়ম না হয় এবং সরকারের বদনাম না হয়, সে জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক কর্মী ও স্থানীয় নাগরিক,উপকারভোগী কৃষকদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।
নির্বাচিত সরকার এ বিষয়ে অত্যন্ত সচেতন এবং প্রধানমন্ত্রীর নির্দেশে নিয়মিতভাবে বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করা হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সরকার ডুবন্ত বাঁধ নির্মাণের মাধ্যমে হাওরের ফসল সুরক্ষায় কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী নিয়মিত হাওরাঞ্চলের খোঁজখবর রাখছেন এবং ফসল রক্ষা বাঁধ নির্মাণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।


নদী ও খাল খননের বিষয়ে মন্ত্রী বলেন, সরকার খাল ও নদী খননের ব্যাপারে সক্রিয় রয়েছে। ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে খনন কাজ পরিচালনা করা হবে এবং এসব কাজেও সরকার পাহারাদারের ভূমিকায় থাকবে।

পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রী হাওর এলাকার কৃষকদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং বাঁধ নির্মাণ কাজ সুচারুভাবে সম্পন্ন করার জন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) কর্মকর্তাদের নির্দেশনা দেন।


হাওরেরর বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনকালে, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল, স্থানীয় জনপ্রতিনিধি, হাওরের উপকারভোগী কৃষকগণ সহ জেলা ও উপজেলা বিএনপির ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com