মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :

১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের পত্রটি ভুয়া

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩২ পঠিত

দিগন্ত ডেক্স : দেশের বিভিন্ন উপজেলার ১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পত্রটিকে ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখা থেকে গত ২৭ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার।

এতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের নামে ইস্যু করা ওই তথাকথিত পত্রটি সঠিক নয়। মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল আলমের স্বাক্ষরসংবলিত একটি পত্র (স্মারক নম্বর: ০৩.০৬.২৬৯০.০৬৮.২৫.০০৩.২৬-৫৬) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই পত্রে দাবি করা হয়েছিল, প্রধান উপদেষ্টা সারা দেশের ১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের সানুগ্রহ অনুমোদন দিয়েছেন।

পত্রে আরো জানানো হয়, বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয়ের দৃষ্টিগোচর হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করে বলা হয় যে, ওই পত্রটি তাদের কার্যালয় থেকে ইস্যু করা হয়নি এবং এটি সম্পূর্ণ ভুয়া।

এ অবস্থায় মাঠ পর্যায়ের সব দপ্তর ও সংস্থাকে এই বিভ্রান্তিকর পত্রটি সম্পর্কে সতর্ক থাকার এবং এটি যে সঠিক নয় সে বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করার জন্য বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com