রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি : তারেক রহমান

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ পঠিত

দিগন্ত ডেক্স : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি প্রমাণে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করুন—বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ডে বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ধানের শীষ যতবারই জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে।

প্রিয় মোকামতলাবাসী, আমরা আবারও আপনাদের এলাকার উন্নয়ন করতে চাই। এ সময় আরো বক্তব্য দেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখার জন্য মহাস্থান থেকে রহবল পর্যন্ত অন্তত ৫০ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ পথসভায় অংশ নেন। জনস্রোতে মুখরিত হয়ে ওঠে পুরো মোকামতলা এলাকা। পরে হাজারো মানুষ মহাসড়কের দুপাশে দাঁড়িয়ে হাত নেড়ে তাকে বিদায় জানান।

এর আগে শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে তার নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত বগুড়ার শহরের স্টেশন রোড়ে অবস্থিত বগুড়া বায়তুর রহমান সেন্টাল মসজিদে জুমার নামাজ আদায় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তার আগে দুপুর ১২টায় বগুড়ার শহরের ছিলিমপুরে চার তারকা হোটেল নাজ গার্ডেনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোরদের জন্য হুইলচেয়ার বিতরণ করেন তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান। এ সময় মতবিনিময়সভায় প্রধান অতিথি ছিলেন তারেক রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com