নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের তাহিরপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সজল মিয়াকে মোস্তফাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুরের দিকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে দায়েরকৃত একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার সজল উপজেলার উওর বড়দল ইউনিয়নের ব্রাম্মণগাঁও গ্রামের আব্দুর রহিমের ছেলে ও ওই ইউনিয়ন ছাত্রলীগ সহ সভাপতি পদে দায়িত্বশীল ছিলেন। মোস্তাফাকে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরের দিকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে দায়েরকৃত একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম রাসেল জানান, সজলকে বৃধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বাদাঘাট আজার থেকে খানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা গ্রেফতার করলে একদল দুবৃক্ত, তার স্বজনরা সরকারি কাজে বাধাদান করে তাকে পুলিশী হেফাজত থেকে ছিনিয়ে নেয়ার অপচেষ্টা চালায়।
Leave a Reply