শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুর সাংবাদিক সমিতির নির্বাচন সম্পন্ন

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে সাংবাদিক সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ১৩টি ভোট ও ৭টি পদের মধ্যে ৩টি পদে (সভাপতি) ওয়ালী হাসান তালুকদার (দৈনিক আলোকিত বাংলাদেশ), সাধারণ সম্পাদক সফিকুল আলম সজিব (দৈনিক বাংলাদেশ বুলেটিন) ও সাংগঠনিক পদে পলাশ সাহা (দৈনিক ডেসটিনি) নির্বাচিত হয়েছেন। এছাড়া (সিনি: সহ-সভাপতি) ডাঃ মাওলানা আলী উসমান এবং (অর্থ-সম্পাদক) আদনানুর রহমান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাহী কমিটির ৭টি পদের মধ্যে অন্য দুটি পদ পরবর্তিতে সর্বসম্মতিক্রমে আলোচনার মাধ্যমে পুরন করা হবে বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি।

নির্বাচন পরিচালনায় ছিলেন, সাংবাদিক সজিম সাইন, সাংবাদিক মামুন রণবীর, সাংবাদিক ইয়াসিন মিয়া ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন। এসময় দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্, কবি লোকান্ত শাওন, বিদ্যুৎ সরকার, সফিউল আলম স্বপন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা শাখাওয়াত হোসেন সজিব, এডভোকেট মানেশ চন্দ্র সাহা, প্রভাষক ড. আব্দুর রাশিদ, পৌর বিএনপি‘র আহবায়ক আবু সিদ্দিক রুক্কু, উপজেলা বিএনপির সহ:সভাপতি এম রফিকুল ইসলাম, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ সহ সাংবাদিক সমিতির অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com