সিলেট ব্যুরো : হবিগঞ্জ জেলার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে উন্নয়নের নব দিগন্ত উন্মোচন করা সম্ভব। মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদের লীলাভূমি হবিগঞ্জ অবকাঠামো উন্নয়নসহ মানুষের জীবনমান উন্নয়নে যেমন বাড়ছে, তেমনি এ জেলায় প্রতিনিয়ত নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠছে । সুষ্ঠু, পরিকল্পিত শিল্পায়ন ও অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে অপার সম্ভাবনাময় জেলা হিসাবে গড়ে উঠবে হবিগঞ্জ।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর অভিজাত হোটেলের হল রুমে হবিগঞ্জ সমিতি সিলেটের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের উপরোক্ত কথাগুলো বলেছেন।
সজিব আরো বলেন সিলেট মহানগরীতে বসবাসকারী হবিগঞ্জবাসীর প্রাণের সংগঠন হবিগঞ্জ সমিতি সিলেট সম্প্রীতি ও আতœার বন্ধন । একটি সামাজিক সংগঠন হিসেবে সুনিবিড় সম্পর্কের ধারা অব্যাহত রাখার আহবান জানান তিনি। একই দিন খোয়াই নদীর বাঁকে স্মরণিকার মোড়ক উম্মোচন করেন তিনি।
আলোনা সভায় হবিগঞ্জ সমিতি সিলেটের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডাঃ শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে আেেলাচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠানের আহবায়ক সমিতির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মিছবাহ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল, ঢাকা হবিগঞ্জ সমিতির সভাপতি প্রফেসর ডা. কামরুল হাসান তরফদার,হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ জাবেদ জিল্লূল বারী।
বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ড. মোঃ শাহাব উদ্দিন, ড. আবুল ফতেহ ফাত্তাহ, বীরমুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম, ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালের এসোসিয়েট প্রফেসর ডাঃ এসএম হাবিবউল্লাহ সেলিম, আবু মোহাম্মদ আব্দুল হান্নান, এ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, এ্যাডভোকেট মোঃ আবুল ফজল, সমিতির সাবেক সভাপতি হবিগঞ্জ সমিতির সিলেটের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী।সমিতির সাধারণ সম্পাদক এ কে এম মাহমুদুল আলম মারুফের পরিচালনায় অতিথিদের ফুল দিয়ে বরণ করেন এ্যাডভোকেট জোস্না ইসলাম, মোঃ আবু সালেহ আহমদ, মোঃ আব্দুল আউয়াল বাবুল প্রমুখ।
Leave a Reply