মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

ভারতীয়দের হাতে তিন বাংলাদেশি নাগরিক আটক

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১১৭ পঠিত


সিলেট প্রতিনিধি : বিজিবি’র সুনামগঞ্জ সীমান্ত অতিক্রমের পর ভারতীয় নাগরিকদের হাতে তিন বাংলাদেশি নাগরিক আটক হয়েছে।
আটককৃতরা হলেন, সুনামগহ্জের ছাতক উপজেলার পূর্ব রামপুর গ্রামের জামাল মিয়ার ছেলে সাগর মিয়া, নারায়নগঞ্জ জেলার কেরানীগঞ্জ উপজেলার আজমল মিয়ার ছেলে যুবরাজ, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার আঙ্গিয়াদী গ্রামের জিহাদুল ইসলাম জুনাইদ।


বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে ২৮- বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের ওপারে ভারতের মেঘালয় ষ্টেইটের বাংলাদেশ-ভারত সীমান্তের ১২০৪ এর ওয়ান এস এলাকা অতিক্রম করে ভারতের প্রায় তিন কিলোমিটার অভ্যন্তরে লালগাঁও নামক পাহাড়ি বস্তিতে প্রবেশ করলে সেখানকার ভারতীয় নাগরিকরা ওই তিন বাংলাদেশিকে আটক করে।


শুক্রবার সুনামগঞ্জের তাহিরপুরের লাউড়গড়, মনাইপাড়, সাহিদাবাদ সীমান্ত গ্রামের একাধিক ব্যাক্তি ওই তথ্য নিশ্চিত করেন।
সীমান্ত গ্রামের বাসিন্দারা আরো জানান, সুনামগঞ্জের ছাতকের স্থানীয় বাসিন্দা সাগরের সহযোগিতায় তাহিরপুর সীমান্ত পথ ব্যবহার করে সাগর সহ যুবরাজ, জিহাদুল ইসলাম জুনাইদ বৃহস্পতিবার দুপুরে ভারতে প্রবেশের পর পরই মেঘালয় ষ্টেইটের লালগাঁও পাহাড়ি বস্তির নাগরিকরা ওই তিন বাংলাদেশি আটক করে।


এরপর ভারতের ১৯৩-শিলং বিএসএফের ঘোমাঘাট কোম্পানী হোডকোয়ার্টারের বিএসএফ সদস্যদের হাতে তিন বাংলাদেশি নাগরিককে সোপর্দ করা হয়।


শুক্রবার ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের তাহিরপুরের লাউরগড় বিওপির বিজিবি সুবেদার মোস্তফা কামাল জানান, শুক্রবার বিকেলে বাংলাদেশ-ভারত সীমান্তে পতাকা বৈঠকের পর বিএসফ আটক তিন বাংলাদেশি নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর করলে রাতেই তাদেরকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com