শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

আ. লীগের অগ্নিসংযোগ ও লকডাউনের প্রতিবাদে, দুর্গাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৩৪৫ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : দেশবিরোধী ষড়যন্ত্র, দেশের বিভিন্নস্থানে অগ্নিসংযোগ ও আওয়ামী লীগের ডাকা কথিত লকডাউনের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল করেছে দুর্গাপুর পৌর বিএনপি। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারেজ গণির সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, যুগ্ন-সম্পাদক আনোয়ার হোসেন আসাদ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এম কাইয়ুম, পৌর যুবদলের আহ্বাযক আবু সিদ্দিক রুক্কু, উপজেলা যুবদলের সদস্য সচিব ইউসুফ খান ও পৌর ও যুবদলের সদস্য সচিব সম্রাট গণি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির্জা নজরুল সদস্য সচিব হিমেল ছাত্রদলনেতা আলমগীর হোসেন, নুরুজ্জামান জনি সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দেশজুড়ে সন্ত্রাস ও নাশকতার রাজনীতি শুাং করেছে। চোরাগুপ্ত ভাবে থাকা ছাত্রলীগ-যুবলীগ দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। আগামীকালের কথিত ‘লকডাউনের’ নামে আওয়ামী লীগ আবারও জনগণের উপর নিপীড়ন চালানোর ষড়যন্ত্র করছে, সাধারণ জনগণ কোনোভাবেই সফল হতে দেবে না এর দাঁতভাঙ্গা জবাব দেবে। দেশের বিভিন্ন এলাকায় দেয়া অগ্নিসংযোগ ও দেশের সম্পদ ভাংচুর করায় আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com