শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন

মানবপাচারকারীদের হাত থেকে ২৪ রোহিঙ্গা উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩১৭ পঠিত

দিগন্ত ডেক্স : কক্সবাজারের টেকনাফ থেকে ২৪ জন রোহিঙ্গাকে মানবপাচারকারীদের হাত থেকে উদ্ধার করেছে র‌্যাব-১৫। উদ্ধারকারীদের মধ্যে ৪ জন পুরুষ, ১০ জন নারী ও ১০ জন শিশু রয়েছে।

র‌্যাব জানায়, সম্প্রতি কক্সবাজার উপকূলে সক্রিয় হয়ে উঠেছে মানবপাচারকারী চক্র। এ অবস্থায় র‌্যাব মানবপাচারবিরোধী গোয়েন্দা নজরদারি জোরদার করে।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালীর গহীন পাহাড়ে অভিযান চালায় র‌্যাব-১৫-এর সিপিসি-১ ও সিপিসি-২ এর যৌথ দল।

তিন ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে পাহাড়ের চূড়ায় জিম্মি অবস্থায় থাকা ভিকটিমদের উদ্ধার করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পাহাড়ি পথ দিয়ে পালিয়ে যায়।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানান, কয়েক দিন আগে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে এক দালালচক্র তাদের ধরে এনে পাহাড়ের একটি ঘরে আটক করে রাখে।

সেখানে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক বন্দি করে রাখা হয়েছিল।

র‌্যাব জানায়, পাচারচক্রের পাঁচজন সদস্যকে শনাক্ত করা গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট পাচারকারীদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com