শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

মালিকবিহীন আড়াই কোটি টাকার ইয়াবা জব্দ

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩৭১ পঠিত

ডেস্ক নিউজ : কক্সবাজার টেকনাফে মালিকবিহীন আড়াই কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন জালিয়াপাড়া নাফ নদীর তীরবর্তী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ১ জন সন্দেহজনক ব্যক্তি কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের বস্তা নদী তীরবর্তী ধানখেতে ছুড়ে ফেলে দ্রুত পালিয়ে যায়। ধানখেত থেকে বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com