রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার অপরাধীদের যারা শেল্টার দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে : ডেপুটি স্পিকার দুর্গাপুরে জালে আটকে পড়া অজগর বনে অবমুক্ত শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতিতে আসুন : ডেপুটি স্পীকার প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির নির্বাহী কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী মদনে ইমাম ও উলামাদের দাবির প্রেক্ষিতে বাউল গান পন্ড দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন পাঁচ গুণীজন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর দুর্গাপুরে ঈদের নামাজে দেশ ও জাতীর কল্যানে দোয়া

নওগাঁয় ৪০ লাখ টাকার বিষ্ণুমূর্তি উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০২ পঠিত

দিগন্ত ডেক্স : নওগাঁর পোরশায় একটি আম বাগান থেকে ৪০ লাখ টাকা মূল্যের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‌্যাব-৫। এ সময় পাচারকারী সিন্ডিকেটের সদস্যরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার দয়হার এলাকা থেকে প্রায় সাড়ে ১২ কেজি ওজনের ওই বিষ্ণুমূর্তি উদ্ধার করে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে জেলার পোরশা থানার শিশাবাজার এলাকায় র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি টহল টিম ডিউটিকালীন সময়ে জানতে পারে কিছু অসাধু ব্যবসায়ী মূর্তি পাচারের উদ্দেশ্যে অপেক্ষা করছে। এমন সংবাদে তেঁতুলিয়া ইউনিয়নের দয়হার গ্রামের একটি আমবাগানের ভেতর অভিযান চালানো হয়। অভিযানে ওই আমবাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি কালো কষ্টিপাথরের মূল্যবান বিষ্ণুমূর্তি উদ্ধার করে র‌্যাব সদস্যরা। প্রায় ৮ ইঞ্চি উচ্চতার বিষ্ণুমূর্তিটির ওজন প্রায় ১২.৩ কেজি। যার মূল্য আনুমানিক ৪০ লাখ টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, র‌্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সেখানে অভিযান চালানো হয়।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত বিষ্ণুমূর্তিটি পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে। এবং বিষ্ণুমূর্তি পাচারকারী সিন্ডিকেটের সদস্যদের ধরতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com