রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু কে ধর্ষণ ও হত্যায় অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে জনতা মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুরে বিএনপির দুই-দলের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ডেপুটি স্পিকারের উদ্যোগ : দুর্গাপুরে খেলার মাঠ সংস্কার ও গোলবার স্থাপন ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন প্রকল্প দুর্গাপুরে পার্টনার ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে, আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে কৃষক স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু : ইসি মাদকমুক্ত সমাজ গঠন ও যুবকদের খেলার মাঠে ফেরাতে : ডেপুটি স্পিকারের উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ

জমি বিরোধের জেরে পা কেটে কৃষককে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১৩ পঠিত

দিগন্ত ডেক্স : কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শামসুল আলম (৬০) নামে এক কৃষককে পা কেটে হত্যা করা হয়েছে।  

সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে মাতারবাড়ি দক্ষিণ রাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আহমেদ মিয়ার ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাতারবাড়ি জেনারেল হাসপাতালের ডাক্তার হ্রদয় সরকার।

স্থানীয় প্রত্যক্ষদর্শী নুরশাদুল ইসলামসহ অন্যরা জানান, হঠাৎ করে পুতু বর বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পেলে আমরা দৌড়ে যাই। সেখানে রক্তাক্ত অবস্থায় শামশুল আলমকে দেখতে পাই তার এক পা বিছিন্ন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মাতারবাড়ি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করে।

এ বিষয়ে নিহতদের ভাই নুরুল ইসলাম বলেন, আমার ভাইকে জমি নিয়ে তর্কের জেরে আমার চাচাত ভাই ইয়াকুব আলী, আব্দুল গণি, ইয়াকুব নবীসহ আরো কয়েকজন পা কেটে ও কুপিয়ে হত্যা করেছে।

আমি আমার ভাইয়ের হত্যাকারীরা পালিয়ে না যাওয়ার আগেই তাদেরকে আইনের আওতায় আনার দাবিসহ সুষ্ঠু বিচার দাবি করছি। 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে এবং আইনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com