মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

কলমাকান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলমাকান্দায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলা বিএনপির আয়োজনে পূর্ব বাজার বয়লার মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে সদর উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া। এসময় সহ-সভাপতি আব্দুস ছালাম কেরণসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

র‌্যালিতে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, ওলামা দলের নেতাকর্মীসহ ৮ ইউনিয়নের দুই সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঘিরে পুরো উপজেলা সদরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com