রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

ডোমারে অর্ধগলিত মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৬৩ পঠিত

ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে অর্ধগলিত সরলা বালা (৭০) নামে এক বৃদ্ধ মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ। শুক্রবার (১৩জুন) রাত ১টার দিকে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকরা নিমোজখানা বাবুপাড়া ডাড়ারপাড়ের বাঁশঝাড় থেকে উক্ত এলাকার মৃত দেবেন্দ্র নাথের স্ত্রী সরলা বালার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ডোমার-ডিমলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) নিয়াজ মেহেদী, থানা অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম। এসআই আঙ্গুর মিয়া, কাজল কুমার রায় লাশের সুরতাহাল শেষে রাতে ২টায় থানায় নিয়ে আসে। নিহিতর ছেলে জয়ন্ত জানায়, গত ১১জুন বাসায় রাগকরে সকাল ৯টায় তার মা সরলা বালা বের হয়ে যায়।

গত ৩দিন থেকে বাড়ী না ফেরায় অনেক খোঁজাখুজির পরেও সন্ধান মেলেনি। শুক্রবার বিকালে তাদের বাড়ির পশ্চিমে ১ কিলোমিটার দুরে প্রতিবেশী সুশান্ত ডারারপাড়ে মাছধরতে গেলে বাশঁঝাড়ে সরলার লাশ দেখতে পায়। বাসায় সংবাদ দিলে তার পরিবার লাশ সনাক্ত করে। ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম জানান লাশ উদ্ধার করে আপাতত ইউডি মামলা হয়েছে। জেলার মর্গে পাঠানো হয়েছে, ময়না তদন্ত রিপোর্ট আসলে সেই প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com