রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে হত্যাচেষ্টা, ছেলে গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২১৩ পঠিত

ডেক্স নিউজ : বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নে মাদক দ্রব্য সেবনের টাকা না দেওয়ায় বৃদ্ধ বাবা ও মাকে হত্যাচেষ্টার অভিযোগে বাবার দায়ের করা মামলায় ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (১২ মে) দুপুর ১টায় নির্যাতনের শিকার বৃদ্ধ বাবা কোরবান আলী বাদী হয়ে ছেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। তার ছেলের নাম সাইফুল ইসলাম (২৮)।

মামলা সূত্রে জানা, উপজেলার আনারপুর-কচুগাড়ি গ্রামের কোরবান-মনোয়ারা দম্পতির ছেলে সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।

বাবা তার মাদকাসক্ত ছেলেকে বিভিন্নভাবে চেষ্টা করে মাদক দ্রব্য সেবন থেকে ফেরাতে পারেননি। নির্যাতনের ভয় দেখিয়ে সাইফুল প্রায়ই মা-বাবার কাছ থেকে টাকা নিয়ে মাদক দ্রব্য সেবন করেন। তারই ধারাবাহিকতায় গতকাল রবিবার (১১ মে) সকাল ৮টায় তিনি মাদক দ্রব্য কেনার জন্য বাবার কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। কিন্ত বাবার পক্ষে ছেলের দাবিকৃত টাকা দেওয়া সম্ভব হয়নি। এ কারণে তিনি ক্ষুব্ধ হয়ে বাবা ও মাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যাচেষ্টা করেন।

এ সময় ছেলের ভয়ে দৌড়ে পালিয়ে নিরাপদে আশ্রয় নেন বাবা। আর ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা মনোয়ারা খাতুন (৬৫) আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান।

এ ঘটনায় কোরবান আলী বাদী হয়ে সাইফুল ইসলামের বিরুদ্ধে রোববার থানায় লিখিত অভিযোগ করেন।  

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ‘প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। আজ সোমবার সকালে সাইফুল ইসলামকে আটকের পর তার বাবার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।’ 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com