বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :

সিলেট গ্রেফতার সুনামগঞ্জের তিন ইয়াবা কারবারি

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৩০০ পঠিত


সিলেট প্রতিনিধি : সিলেট নগরীে থেকে সুনামগঞ্জের তিন পেশাদার ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার পৃথক দুটি মামলায় গ্রেফতারকৃতদের আলামতসহ বিঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জের তাহিরপুরের স্বরস্বতি পুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে দেলোয়ার হোসেন, সদর উপজেলার অস্কারগাঁও গ্রামের ইমতিয়াজ মিয়ার ছেলে সোহেল মিয়া, ছাতক উপজেলার বেতুরা গ্রামের সুলোমানের ছেলে তানভীর হোসেন।
সিলেট এসএমপির মিডিয়া সেল শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।

মিডিয়া সেল জানায় এসএমপির কোতোয়ালী মডেল থানার বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইবাদুল্লাহ সঙ্গীয় অফিসার্স ফোর্স শুক্রবার ভোররাতে সিলেট নগরীর মহাজন পট্রি থেকে তানভীর হোসেনের হেফাজত থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এ সময় তাকেও গ্রেফতার করা হয়।

এরপুর্বে বৃহস্পতিবার মধ্যরাত পরবর্তী সময়ে এসএমপির একই থানার সোবাহানীঘিাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই দীপরাজ সঙ্গীয় অফিসার্স ফোর্স নিয়ে ৩০ পিস ইয়বা ট্যাবলেট সহ দেলোয়ার ও তার সহযোগি সোহেলকে গ্রেফতার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com