বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়, তরুণী গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২০৫ পঠিত

দিগন্ত ডেক্স : প্রেমের অভিনয় করে প্রতারণার ফাঁদে ফেলে আব্দুল্লাহ আল কাফি নামে এক যুবকের কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়া ও প্রতিনিয়িত ব্ল্যাকমেইল করার অভিযোগে সানজিদা তাবাসুম স্বর্ণা (২৬) নামের এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে বরগুনার পাথরঘাটা থানা এলাকা থেকে র‌্যাবের সহায়তায় স্থানীয় থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে ১০ এপ্রিল কাফি ওই তরুণীর প্রতারণার দায়ে নারায়ণগঞ্জের সিদ্বিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 

বর্তমানে গ্রেপ্তার তরুণী পাথরঘাটা থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং সিদ্বিরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান থানার এসআই মো. ওসমান।

তিনি জানান, সিদ্বিরগঞ্জ থানার এক মামলায় তাকে র‌্যাবের সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা আসলে তার কাছে হস্তান্তর করা হবে।  

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্বর্ণা রাজধানীর একটি ডেন্টাল কলেজে পড়াশোনা করেছেন। বর্তমানে একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com