বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

ব্যবসা হবে ৫০০ কোটি টাকা

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৩০০ পঠিত

দিগন্ত ডেক্স : পেঁয়াজ উৎপাদনে দেশের শীর্ষ জেলা হিসেবে পরিচিত ফরিদপুর। এ জেলার কৃষকরা পিছিয়ে নেই পেঁয়াজের পর বীজ উৎপাদনেও। এই বীজকে ‘কালো সোনা’ বলে এ জেলার বাসিন্দারা। পেঁয়াজের বীজের ক্ষেতে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা।

চাষি হিসেবে পুরুষের পাশাপাশি নারীরাও এ কাজে অংশ নিয়েছে। চলতি মৌসুমে অন্তত ৫০০ কোটি টাকা বাণিজ্যের আশা কৃষি বিভাগের।

জানা যায়, সাদা ফুলে কালো বীজ, স্বর্ণের মতো দাম। তাই কৃষকরা এর নাম দিয়েছেন ‘কালো সোনা’।

দূর থেকে মনে হয় ভিন্ন কোনো সাদা ফুলের বাগান। আর এই ফুলের মধ্যে লুকিয়ে আছে কৃষকের সোনালি স্বপ্ন। দেশের প্রায় ৫০ শতাংশ চাষির পেঁয়াজের বীজের চাহিদা মেটায় ফরিদপুরের এই কালো সোনা। এ বছর ফরিদপুরে মাঠের পর মাঠ আবাদ হচ্ছে এ বীজের।

পেঁয়াজের গাছের গোলাকৃতি কদম ফুলের মতো সাদা ফুলের মধ্যে লুকিয়ে রয়েছে মূল্যবান দানা। জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলায় এ বছর বেড়েছে পেঁয়াজ বীজের চাষাবাদ।

জেলার বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়, মাঠের পর মাঠজুড়ে পেঁয়াজ বীজের গাছে সাদা ফুল। হাত দিয়ে পরাগায়ণের কাজ করছেন কিষান-কিষানিরা। পেঁয়াজ ভালো উৎপাদনের পর এ বছরও বাম্পার ফলন হয়েছে পেঁয়াজ বীজের।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com