দিগন্ত ডেক্স : রাজশাহীর বাঘা পৌরসভার চকনারায়ণপুর গ্রামের দিনমজুর বাহার আলীর মেয়ে বৈশাখী আক্তার মেডিক্যালে ভর্তির সুযোগ পাওয়ায় তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
চলতি শিক্ষাবর্ষে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রংপুর মেডিক্যাল কলেজে সুযোগ পেয়েছেন বৈশাখী আক্তার। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ স্থানীয় নেতাদের সাথে নিয়ে বৈশাখীর বাড়িতে উপস্থিত হয়ে মেডিক্যালে পড়ার বই সামগ্রী ও নগদ অর্থ সহায়তা করেন।
এর আগে ৩০ জানুয়ারি বৈশাখী আক্তারকে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার অফিসে ডেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
Leave a Reply