বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

শরীয়তপুরে থানার ভেতর থেকে ওসির লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৫২৫ পঠিত

দিগন্ত ডেক্স : শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জাজিরা থানা ভবনের তৃতীয় তলায় তার নিজ কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুল ইসলাম।

তিনি জানান, গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওসি আল আমিন আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

ওসির লাশ উদ্ধারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় জড়ো হয়েছেন উৎসুক জনতা ও গণমাধ্যমকর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে থানা ভবনের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ঘটনার আসল কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পরে বাকিটা নিশ্চিত হওয়া যাবে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com