বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

কলমাকান্দায়  কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ পঠিত

কলমাকান্দা (নেত্রকােনা) প্রতিনিধি : নেত্রকােনার কলমাকান্দায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,  র‌্যালি ও আলােচনা সভার মধ্যদিয়ে কৃষক দলের  ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ দিবসটি উপলক্ষে  বুধবার সকালে বিএনপি কার্যালয়ের সামনে  পতাকা উত্তোলন করা হয়।
পরে দুপুর  দুইটায়  কলমাকান্দা স্টেডিয়াম মাট থেকে  একটি র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ে এসে শেষ করে আলোচনা অনুষ্ঠান শুরু করে দলটি। কৃষক দলের সম্পাদক ফরিদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা  কৃষক দলের সভাপতি মো:শামছুক হক মেম্বার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক এম এ খায়ের।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম  আহবায়ক আনোয়ারুল ইসলাম টুটন,  উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাগর আহমেদ  নাজিম , উপজেলা যুবদলের সদস্য সচিব সোলায়মান হক, উপজেলা  শ্রমিক দলের আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা  সেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আজাদ আইনল,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইশতিয়াক হাসান সৌরভ ও ৮টি ইউনিয়ন কৃষক দলের সভাপতিবৃন্দ।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com