বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

দুর্গাপুরে প্রেসক্লাব সম্পাদকের মায়ের ইন্তেকাল

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২০১ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল তালুকদার এর মাতা হাজেরা খাতুন আর নেই। সোমবার (০২ ডিসেম্বর) সকালে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন তিনি। ইন্না লিল্লাহি ………. রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল তালুকদার জানান, বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন ওনার মাতা হাজেরা খাতুন। সোমবার সকালে তিনি ইন্তেকাল করেন। বাদ আছর শান্তিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে ৬ ছেলে, ৩ মেয়ে ও নাতী নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা হাজেরা খাতুন মৃত নবাব আলী তালুকদার এর সহধর্মিণী। ওনার মৃত্যুতে দুর্গাপুর প্রেসক্লাব পরিবার, সাংবাদিক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগনের নেতৃবৃন্দ গভীর শোক জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com