রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন : ব্যারিস্টার কায়সার কামাল দেড় মাসের ছুটিতে যাচ্ছে সকল মাদরাসা কলমাকান্দায় জুলাই যোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

এই মাত্র পাওয়া

নতুন রাজনৈতিক দল ‘বিজিপি’র আত্মপ্রকাশ

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৭৬ পঠিত

দিগন্ত ডেক্স : বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি) নামের একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। গণতন্ত্র, ন্যায়বিচার, উন্নয়ন ও শন্তি স্লোগানকে সামনে রেখে শনিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় গোপালগঞ্জের চাপাইলের মধুমতী পার্কের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করে নতুন সংগঠনের আত্মপ্রকাশের বিষয় অবহিত করেন দলের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ, ইনু) গোপালগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রশিদ চৌধুরী। এ সময় তিনি চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে ৩২ দফা প্রস্তাবনা পেশ করেন।

প্রস্তাবনার উল্লেখযোগ্য বিষয়গুলো হলো জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীকে স্ব স্ব দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে নির্বাচিত হওয়ার পর দলীয় মনোনয়ন দিতে হবে, ব্লু-ইকোনমি থেকে জাতীয় আয় বৃদ্ধি, চাকরি নিয়োগবিধি স্বচ্ছ ও নিরপেক্ষ করা, শিক্ষাব্যবস্থা যুগোপযোগী ও আধুনিকীকরণ।

সাইফুল রশিদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে। যে দলই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, কোনো দলই গণতন্ত্রের সঠিক চর্চা করেনি। ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য ভোটের প্রহসন চালিয়েছে তারা।

তিনি আরো বলেন, ‘আমরা লক্ষ করেছি, রাজনীতির নামে পরিবারতন্ত্র কায়েম করেছে। ফলে স্বাধীনতার এত বছর পরেও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি বাংলাদেশ। আমাদের উদ্দেশ্য প্রকৃত গণতন্ত্রের চর্চার মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা।’

প্রাথমিকভাবে ১০টি জেলায় নতুন এ দলের কার্যক্রম শুরু হয়েছে বলে জানান সাবেক এ জাসদ নেতা। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. জুলিয়াছ খান ঠাকুর, মো. শেখ ফরিদ আহমেদ ও মো. ইয়ার আলী উপস্থিত ছিলেন। সুত্র : কালের কন্ঠ

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com