শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক-শিক্ষার্থীদের অনুদানের আবেদন শুরু “বেগম খালেদা জিয়া মহান স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম মহিলাবন্দী ছিলেন” – ব্যারিস্টার কায়সার কামাল জোটে নয়, এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বিএনপি ক্ষমতায় গেলে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবে ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে ৬ দিনের ছুটি ভোটের মাঠে আগে-পরে আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল বিএনপি সব সময় আলেম ওলামাদের ঢাল হিসেবে রয়েছে -ব্যারিস্টার কায়সার কামাল পল্লবীতে বিদেশি অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেপ্তার ভারতীয় ব্যাটালিয়ন পুলিশের হাতে বাংলাদেশি ছয় চোরাকারবারি আটক

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে বিদ্যুৎ নাই, ভোগান্তিতে ৬৩ হাজার গ্রাহক

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৯৫ পঠিত
oplus_0


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় প্রায় ছয় ঘন্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পল্লী বিদ্যুতের স্থানীয় অফিসের গেইটে তালা দিয়ে চলে গেছে কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল থেকেই বিভিন্ন সেবা নিতে অফিসে এসে ভির করছেন সাধারণ গ্রাহক। ভোগান্তিতে পড়েছে ব্যাংক, হাসপাতাল ও মোবাইল ফোন গ্রাহকগণ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল তিনটা পর্যন্ত এ রিপোর্টটি লিখার সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

পূর্ব ঘোষণা ছাড়াই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করায় ক্ষুব্ধ গ্রাহকগণ। দুর্গাপুর জোনাল অফিস গিয়ে দেখা গেছে, প্রধান গেইটে ঝুলছে তালা। সেবা নিতে এসে গেইটের সামনেই ঘুরপাক খাচ্ছেন গ্রাহকেরা। হঠাৎ বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার কারণ জানতে অনেকেই এসেছেন তবে অফিসের গেইটে তালা ও কর্মকর্তা ও কর্মচারী কাউকেই না পেয়ে ক্ষোভ প্রকাশ করে ফিরে যাচ্ছেন অনেকেই।

খোঁজ নিয়ে জানা গেছে, পল্লী বিদ্যুৎ সমিতির ১০ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা এবং চাকরি থেকে স্থায়ী বরখাস্তের প্রতিবাদে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে নেত্রকোণা জেলার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী। যে কারনে সকাল থেকে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে রয়েছেন উপজেলার প্রায় ৬৩ হাজার গ্রাহক।

সদর ইউনিয়নের বারোমারি লক্ষিপুর গ্রাম থেকে আসা গ্রাহক উমর ফারুক নামের এক গ্রাহক বলেন, আমার মিটারে অনেক বেশি টাকা বিল আসে, এইসব নিয়ে অনেকবার ঘুরতে হচ্ছে। আজকেও আসছি এসে দেখি অফিস তালা লাগানো। কোনো রকম নোটিশ না দিয়েই অফিস তালা লাগিয়ে রেখেছে।

এ ব্যাপারে দুর্গাপুর পল্লী বিদ্যুৎ সমিতির দুর্গাপুর জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ দেলোয়ার হোসেনের মুঠোফোনে একধিকবার কল দিলেও কোন সাড়া মেলেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com