রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার অপরাধীদের যারা শেল্টার দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে : ডেপুটি স্পিকার দুর্গাপুরে জালে আটকে পড়া অজগর বনে অবমুক্ত শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতিতে আসুন : ডেপুটি স্পীকার প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির নির্বাহী কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী মদনে ইমাম ও উলামাদের দাবির প্রেক্ষিতে বাউল গান পন্ড দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন পাঁচ গুণীজন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর দুর্গাপুরে ঈদের নামাজে দেশ ও জাতীর কল্যানে দোয়া

হারিকেনের প্রভাবে যুক্তরাষ্ট্রে এক হাজার বছরের রেকর্ড বৃষ্টিপাত

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৯৬ পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী সামুদ্রিক ঝড় হারিকেন মিল্টন প্রথম আঘাত হানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সিয়েস্তা বে এবং ফোর্ট মায়ার্সে। এই সময় এটি ক্যাটাগরি-৩ হারিকেন হিসেবে আছড়ে পড়ে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটারেরও বেশি। এ ধরনের প্রচণ্ড বাতাসের কারণে বিদ্যুতের খুঁটি, গাছপালা এবং বিভিন্ন স্থাপনা ধসে পড়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, হারিকেনের প্রভাবে ফ্লোরিডার টাম্পা ও সেন্ট পিটাসবার্গে ১৮ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে। এই এলাকায় একদিনে এত পরিমাণ বৃষ্টি হাজার বছরে একবারও দেখা যায়নি। মিল্টনের কারণে বিশ্বখ্যাত ফ্লোরিডার স্বচ্ছপানির সমুদ্র সৈকতেও ১৪ ইঞ্চির মতো বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে সিএনএন জানিয়েছে, হারিকেন মিল্টনের মূল কেন্দ্রটি ফ্লোরিডা উপদ্বীপ অতিক্রম করছে এবং পূর্ব উপকূল থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। তবে এটি এখনো ক্যাটাগরি-১ হারিকেনের শক্তি ধরে রেখে উপকূলের বিভিন্ন জায়গায় ঝড়ো বাতাস ও জলোচ্ছ্বাস সৃষ্টি করছে।

সিএনএনের আবহাওয়াবিদ ডেরেক ভেন ড্যাম সতর্ক করেছেন, হারিকেনের প্রভাবে ফ্লোরিডার ট্রেজার উপকূলে একাধিক টর্নেডো সৃষ্টি হতে পারে। এছাড়া বিভিন্ন জায়গায় জলোচ্ছ্বাস দেখা দিতে পারে।

ঝড়টি এখনো পুরোপুরি অতিক্রম না করায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। তবে বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই একাধিক টর্নেডোর আঘাতে বহু ঘরবাড়ি ধসে পড়ার খবর পাওয়া গেছে। ঝড়ের শক্তি এতটাই প্রবল ছিল যে, জরুরি সেবাদানকারী সংস্থার কর্মীরাও সাময়িকভাবে তাদের কার্যক্রম বন্ধ রেখেছেন। ঝড়টি সমুদ্রে ফিরে গেলে তারা পুনরায় উদ্ধার ও মেরামতের কাজ শুরু করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com