শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার অপরাধীদের যারা শেল্টার দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে : ডেপুটি স্পিকার দুর্গাপুরে জালে আটকে পড়া অজগর বনে অবমুক্ত শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতিতে আসুন : ডেপুটি স্পীকার প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির নির্বাহী কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী মদনে ইমাম ও উলামাদের দাবির প্রেক্ষিতে বাউল গান পন্ড দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন পাঁচ গুণীজন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর দুর্গাপুরে ঈদের নামাজে দেশ ও জাতীর কল্যানে দোয়া

শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতিতে আসুন : ডেপুটি স্পীকার

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৫ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গুনে গুণান্বিত হয়ে রাজনীতি করতে আসুন। নিজেকে গড়ে তুলুন। শহীদ জিয়া কেবল একজন রাষ্ট্রনায়ক বা সেনাপ্রধান ছিলেন না, তিনি ছিলেন একজন ‘জন্মগত নেতা’। সততা, দেশপ্রেম ও সাহসিকতার মাধ্যমে তিনি আধুনিক বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

আজ শনিবার (৩০ মে) দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে পৌরশহরের এডভান্স মডেল স্কুল মিলনায়তনে, উপজেলা বিএনপি কতৃক আয়োজিত জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এসব কথা বলেন।

তিনি বলেন, সিদ্ধান্তহীনতার সময়ে মৃত্যুভয় উপেক্ষা করে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। আজকের গার্মেন্টস শিল্প ও কৃষি বিপ্লব তার দূরদর্শী চিন্তারই ফসল।

রাষ্ট্রক্ষমতায় থেকেও জিয়ার সাদামাটা জীবনযাপন ও সততাকে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন ডেপুটি স্পিকার। তিনি নেতাকর্মীদের শুধু আবেগে বা ‘হুযুগে’ রাজনীতি না করে, জিয়ার আদর্শ বুকে ধারণ করে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান। সমাজে অবহেলিত মানুষকে সহায়তা করার মনমানুষিকতা গড়ে তোলার আহবান জানান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপরে লিখা অনেক বই রয়েছে সেগুলো পড়ুন।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মাত্র দুই থেকে তিনটা সার্ট গায় দিয়ে অফিস করেন প্রতিনিয়ত। যোগ্য বাবার যোগ্য সন্তান হিসেবে ত্যাগের মহিমা বুকে ধারণ করে সাদামাটা জীবন যাপন করছেন তিনি। দেশ পরিচালনায় সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন দেশের সেবা সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে। আপনার নিজ নিজ এলাকায় গিয়ে নতুন প্রজন্মের কাছে শহীদ জিয়ার আদর্শের কথা তুলে ধরুন।

এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনে নেতাকর্মীগণ, সাংবাদিক, সুশীল শ্রেনীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com