শনিবার, ০২ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-সিলেট রুটে হবে ডাবল রেললাইন : প্রধানমন্ত্রী পত্রিকা হকার ও তার ছেলের পাশে দাঁড়ালেন – ব্যারিস্টার কায়সার কামাল বন্ধ কলকারখানা শিগগিরই চালু হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে মহান মে দিবস পালিত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দুর্গাপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ সরকারি চাকরিপ্রার্থীদের সুখবর দিলেন প্রতিমন্ত্রী দুর্গাপুর সীমান্তে বিজিবি-বিএসএফ‘র উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা ধর্মীয় প্রতিষ্ঠানের সকল বরাদ্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে – ডেপুটি স্পীকার

দুর্গাপুরে সাংবাদিকদের সাথে বিজিবি‘র মতবিনিময় সভা

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২২১ পঠিত
oplus_0

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে আসন্ন দুর্গাপুজা, সীমান্তের নিরাপত্তা ও নানাবিধ বিষয় নিয়ে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও সুশীল শ্রেনীর প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা করেছে বিজিবি। শনিবার দুপুরে বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে প্রাচীনতম দশভুজামন্দির চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন, ময়মনসিংহ অঞ্চলের বিজিবি‘র উপ-মহাপরিচালক সরদার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারি পরিচালক আব্দুল আউয়াল, ক্যাম্প কমান্ডার মিলাল হোসেন, সুবেদার নুর মোহাম্মদ, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ধীরেশ পত্রনবীশ, মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, ব্যবসায়ি দেবল চক্রবর্ত্তী, সুশিল শ্রেনীর প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমুখ।

বিজিবি উপ-মহাপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, দুর্গাপুজা নিয়ে কোন প্রকার বিশৃঙ্খলা ঘটালে কাউকে ছাড় দেয়া হবে না। আমরা শুধু দুর্গাপুজাই নয় অত্র এলাকার অন্যান্য নিরাপত্তা নিয়েও কাজ করবো। আমাদের একার পক্ষে কিছুই করা সম্ভব নয়। দেশ ও জাতীর নিরাপত্তায় সকলে মিলে একসাথে কাজ করার আহবান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com