রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার অপরাধীদের যারা শেল্টার দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে : ডেপুটি স্পিকার দুর্গাপুরে জালে আটকে পড়া অজগর বনে অবমুক্ত শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতিতে আসুন : ডেপুটি স্পীকার প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির নির্বাহী কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী মদনে ইমাম ও উলামাদের দাবির প্রেক্ষিতে বাউল গান পন্ড দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন পাঁচ গুণীজন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর দুর্গাপুরে ঈদের নামাজে দেশ ও জাতীর কল্যানে দোয়া

উপকূলে সৃষ্টি হতে পারে লঘুচাপ, ৯ অঞ্চলে ঝড়ের শঙ্কা

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৮ পঠিত

ডেস্ক নিউজ :  দেশের উপকূলীয় এলাকায় আগামী দু’দিনে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এতে বাড়তে পারে বৃষ্টিপাত। এছাড়া নয় অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এজন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরে তোলা হয়েছে সতর্ক সংকেত।

বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, রংপুর, খুলনা, যশোহর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্য এক পূর্বাভাস আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও পুন: ঘনীভূত হয়ে একই এলাকায় স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুসি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা: বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com