রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার অপরাধীদের যারা শেল্টার দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে : ডেপুটি স্পিকার দুর্গাপুরে জালে আটকে পড়া অজগর বনে অবমুক্ত শহীদ জিয়ার গুনে গুণান্বিত হয়ে রাজনীতিতে আসুন : ডেপুটি স্পীকার প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটির নির্বাহী কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী মদনে ইমাম ও উলামাদের দাবির প্রেক্ষিতে বাউল গান পন্ড দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন পাঁচ গুণীজন বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর দুর্গাপুরে ঈদের নামাজে দেশ ও জাতীর কল্যানে দোয়া

দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে কিশোরের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩১ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের ভূলিগাঁও গ্রামে গলায় ফাঁস দিয়ে লোমান সরকার হৃদয় (২০) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) রাতে বাড়ির পাশে আম গাছে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করে হৃদয়।

হৃদয় ওই এলাকার মৃত আব্দুল খালেক সরকারের ছেলে। সে ওই এলাকার মাদকসেবীদের সঙ্গে চলাফেরা করতো বলে জানিয়েছে পরিবারের লোকজন। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সে ঘরেই অবস্থান করছিলো হৃদয়। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি আম গাছের নিচে গলায় রশি পেছানো অবস্থায় হৃদয়ের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন। পরে দুর্গাপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করেন। পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয় পুলিশ।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, ওই কিশোর নেশার সাথে জড়িত ছিল বলে জানা গেছে। পরিবারের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তেই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com